ভোর হয় চিঠি এলে
বাজে আলো ও কাঁসর ঘন্টা
প্রদীপ জ্বলে ওঠে
একটি সূর্যের জন্ম হয়
নিঃশ্বাসের গ্ৰামে স্মিত হাসি
দুলে ওঠে শিকড়
আকাশের জামা হয় ঘননীল
আমরা সবাই ভোরের সন্তান
ভোর হয় চিঠি এলে
বাজে আলো ও কাঁসর ঘন্টা
প্রদীপ জ্বলে ওঠে
একটি সূর্যের জন্ম হয়
নিঃশ্বাসের গ্ৰামে স্মিত হাসি
দুলে ওঠে শিকড়
আকাশের জামা হয় ঘননীল
আমরা সবাই ভোরের সন্তান