Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » অপূর্ব ছবি এক || Ratna Sengupta

অপূর্ব ছবি এক || Ratna Sengupta

প্রকৃতির শোভা কত মনোলোভা আহা
ফুলে ফলে পল্লবে অপরূপে বাহা।
জলকেলি করে আহা সারসেরা দোঁহে
নির্জনে অভিসার কত সুখ মোহে।

পাতা ঘেরা সবুজের মাঝে সাদা খেলা
পরিযায়ী পাখিদের বিচরণ মেলা।
অপূর্ব ছবি এক সরোবরে ভাসে
দর্শক খুশি হয় ক্রীড়া দেখে হাসে।

জলাশয় ভরে আছে পরিযায়ী পাখি
কূজনেতে দেশি পাখি ভরে দেয় শাখী।
আছি মোরা তব পাশে সখ্যতা করো
মিলেমিশে থাকি তবে হাতখানি ধরো।

বিচিত্র পরিবেশ কাকলির সাথে
দিনভর হৈচৈ থামে সব রাতে।
কচিকাঁচা ছুটে আসে মুগ্ধতা মেখে
ফেরা সাঁঝে শুনে তবে যায় দুখ রেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *