ভুলতে পারি না প্রমত্ত সেসব দিনের কথা ,
যেতে গিয়েও আবারও এলে ফিরে !
সাথে নিয়ে আশ্চর্য সম্ভার।
উন্মত্ত আবেগে কেটে গেছে দিন-রাত ।
হাতখানি রেখে হাতে,আবেশ ছড়ানো মায়া।
কোমল বাহুডোরে বেঁধেছিলে প্রণয় সম্ভাষণে!
আশ্চর্য জগত এক আলোয় ছায়ায়,
অদ্ভূত ভালোলাগা ঘোর অস্ফূট মায়ায়!
ভোলা হলো কই? লাভাস্রোতের দাহ !
আশ্চর্য সম্ভার,সেই মোহময় হাতছানি!
অধর-ওষ্ঠে মিশে গেছি বহুবার সহজে-সরলে।
কামনা কালীয় দহ করেছি মন্থন অমৃতে-গরলে!
