ঘন জঙ্গল সবুজ পাতা
ফুটেছে লাল ফুল,
সাঁওতালি এক কুঁড়িয়ে নেয়
পরবে কানে দুল।
টিয়া পাখির ঠোঁট টি বাঁকা
টিটি রবের ডাক,
কমলাফুলির মসৃণ গায়ে
ঘষে দেখি নাক।
এমন সময় সিংহের গর্জন
নীরব সবুজ বন,
চুপটি করে রয় যে সবাই
মানছে নাযে মন।
দুষ্টু ছেলের পিকনিক চলছে
নকল সিংহের হাঁক,
হাসছে সবাই নানান রবে
আহা পিকনিক থাক।
পুব আকাশে লালের আভা
সূয্যি দেবে ডুব,
অস্তরাগের লীলা দেখতে
ভালোলাগে খুব।
সবুজ বনে আঁধার নামে
সবাই দেবে ঘুম,
ভোরের বেলায় কিচির মিচির
কোলাহলের ধুম।
