Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সবাই কাঁপে ভয়ে || Ratna Sengupta

সবাই কাঁপে ভয়ে || Ratna Sengupta

পিং পং বলে খেলা হবে
খোলা মাঠের পরে,
সবাই এসো খেলা দেখতে
ঘোষণা কাক ধরে।

চালায় জোরে ব্যাটটি ধরে
বল গেলোরে বনে,
হায় হায় উপায়! বলে বেড়াল
টিয়া ওড়ে সনে।

ঘন জঙ্গল যাস না ওরে
সবাই কাঁপে ভয়ে,
গুটি গুটি পায়ে ভুলু,
সাবধান! রয়ে সয়ে।

নিষেধ বাক্য ধরে শেয়াল
বাঘ সিংহতে ভরা,
এমন সময় ফেরত পিং পং
আনল ভুলু ত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *