এ আমার দেশ, এ আমার হিন্দুস্তান,
যেথায় মিশে আছে পুরানো ইতিহাস আর আত্ম সম্মান।
এখানে প্রতিটি ধূলিকণায় লুকিয়ে আছে ত্যাগ,
অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠাই আসল অনুরাগ।
হারিয়ে যেতে দেব না তো আর হাজার বছরের ঐতিহ্য,
ফিরিয়ে আনবই আবার সনাতনী সত্তার চরম মহিমা ও নৈপুণ্য।
হকের লড়াইতে পিছপা হওয়ার প্রশ্নই ওঠে না আজ,
প্রাপ্য সম্মান ফিরিয়ে আনাই আমাদের মূল কাজ।
সংগ্রাম চলবে সত্যের পথে, বুক উঁচিয়ে মাথা উঁচু করে,
সনাতনী অস্তিত্ব ফিরবেই আবার এই বিশ্বজুড়ে।
