Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » সত্যের শিখা || Swarup Kayal

সত্যের শিখা || Swarup Kayal

শত শত মূর্খ যদি পাশে রয়,
অন্ধকার তখনও, কাটে না যে ভয়।
অজ্ঞতার ঘনঘটা, মনে আতঙ্ক ভরে ।
দিনের আলো তবু তমসা অন্তরে।
একটি প্রদীপেই কিন্তু নিশি ঘুচে যায়,
সহস্র তারা মিলেও, সে শক্তি না পায়।
জ্ঞানের আলোয় জাগে নতুন কোন প্রাণ,
ভ্রমের বাঁধন ভেঙে সত্যের আহ্বান।
গুরুর বাণী যেমন সূর্যের আরেক রূপ,
তাতেই ভেসে যায় আঁধারের ছূপ/স্তুপ ।
শত জন মূর্খ যদিবা দেয় সাথ,
দুর্যোগ তবু না কাটে, অনন্ত রাত ।
একজন গুরুই সত্যের শিখা,
তিনি-ই মুছে দেন পরাজয় বিভীষিকা।
তাই তো গুরু – জ্ঞানের আলোকধন,
আঁধার ভেদ করে, জাগে তাঁর মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *