যে ঘরে আমি বসে আছি——
এই ঘর বসে থাকার নয়
যেখানে আমি দাঁড়িয়ে আছি —–
এই জায়গা দাঁড়িয়ে থাকার নয়
যে খাবারগুলো আমি এখন খাচ্ছি ——
এগুলো কোন খাবারই নয়
যে কথাগুলো আমাকে এখন বলতে হচ্ছে —–
এগুলো কোন কথাই নয় ।।
যে ভাবনায় আমায় ভাবিত হতে হচ্ছে —
এগুলো ভাবনার বিষয়ই নয়
তোমাকে এযাবৎ কাল হতে কি বলে এসেছি ?
আর তুমি কি শুনছো ?
তুমি তো কোনদিন আমাকে আপন ভাবতে পারো নি…
যে স্বপ্ন এতদিন আমি দেখে চলেছি —-
এগুলো কোন স্বপ্নই নয়
শুধু যে বাস্তবগুলো দেখে চলেছি এবং আগামীতেও দেখব —
এগুলো নিয়েই সঙ্গে চলতে হয়
এজন্যই এর নাম বাস্তব —
আর —
বাস্তবের নামই জীবন।
আসলে যা কিছুকেই নিজের মনে করেছিলাম —
ওগুলো কিছুই আমার ছিল না
আমার ছিলাম কেবল আমি
আমার ছিলাম কেবল; শুধুই আমি।
শুধুই আমি। শুধুই আমি। শুধুই আমি।
