রবি মামা পুবে ওঠে লালে লাল হয়ে
পাখি যত করে রব ওঠো সব ভোরে,
শীত কালে রস খাবে ফেরি করে দোরে,
কেঁপে কেঁপে কেশে মরে শীত ভাব সয়ে।
ফুলে ফলে ভরা ধরা মন কেড়ে লবে
ঘাস ডগা হিম ধরে জল ফোঁটা ভরে,
বায়ু বহে শন শন পাতা সব নড়ে,
দীঘি জলে খেলা করে মাছ শত রবে।
হরা ধরা আছে ভরা দোলা দোলে ধান
মাঠে ঘাটে গাভী ঘোরে ঘাসে মুখ থাকে,
বাঁশি বাজে মেঠো সুরে সুখে দুখে রাখে,
ছেলে পুলে পড়া করে রাখে যত মান।
রাতে তারা চেয়ে আছে আলো দেবে পথে
দেখো দেখি মুখ তুলে শত শত পাবে,
বধূ যত কাজ সারে পরে ঘাটে যাবে,
জপে তপে থাকে মেতে দেব বুঝি রথে।
ছোটো বেলা মজা কত তরী চলে বেঁকে
নিজে হাতে গড়া তারে নালি জলে ছাড়া,
খেলা ধুলা সবে মিলে জাগে সাড়া পাড়া,
বুড়ো কালে মনে আসে ফিরে তবে দেখে।
আজ আছি কাল নেই থাকি তবে সুখে
খেয়ে প’রে বেঁচে থাকি আর থাকি খুশি,
সাথে আছে মিনি ভুলো দুটো মোর পুষি,
মাঝে মাঝে রব তোলে ওঠে দেখি রুখে।
