মিঁয়াও মিঁয়াও করুণ সুরে
ডাকছে বিড়াল খাবার চাই,
মনিব কেন শুয়ে আছো
খাবার এখন কোথায় পাই।
উল্টো পাল্টা হলে পরে
তোমরা শুধু করবে রাগ,
খাবার খোঁজে টানাটানি
পেটের ভিতর জ্বলছে আগ।
মাসি পিসি লক্ষ্মী সোনা
খাবার যত্ন করা যাক,
দুধে ভাতে থাকব ভালো
মাছের কাঁটা ফেলা থাক।
বাঘের মাসি সবাই জানে
ভয়ের সাথে করে বাস,
গোস্সা হলে গরর গরর
কোলের ভিতর থাকি খাস।
লেজটি তুলে দৌড়ে বেড়াই
আদর সাথে মিঁউয়ের ডাক,
সময় হলে ছুট্টে আসি
পরিচিত মিনু হাঁক।
