পৌঁছোতে যদি না-ই পারি পায়ে বাঁধা
শৃংখলহীন মনে সহবাসে , রাধা
দ্বারকার দাঁড়ে মথুরায় ব্রজ আঁকি ।
শরীরী শাখায় কদম্ব বারো মাস
অর্ধেক শ্বাসে সুগন্ধি পরবাস
দমদমা থেকে দমদমে বাদবাকি ।
দ্বারকার দম দমদমে তর তর
ভালো না বাসলে বালিশও তেপান্তর
প্রেমের পরশে নাগিনী নয়নকামী ।
কোথায় লুকোবে তমাল বিরহ কথা ?
যতই ঢাকুক শতাব্দী নীরবতা
মনে দূরবীন , আমি অন্তর্যামী ।
অষ্টাদশ শতকের দমদমা ( ফার্সি )
থেকে আধুনিক দমদম
