শক্তপোক্ত বাঁধনে আমাদের,
এই পবিত্র বন্ধন,
এতো ঠুনকো নয় জেনো,
যতই আসুক কালো মেঘে ঝড় ঝঞ্ঝা বৃষ্টি,
শত আঘাতে হার মানবে না কখনও!
এই পৃথিবীতে দোষে গুণে ভরা অগুনতি মানুষ,
ভালোবাসলে তার সবটুকু ভালোবেসো।
তার ভালোটুক মনের ঘরে যত্নে রেখো।
সময় বয়ে গেলে মান অভিমান, মন কষাকষি,
নদীর জলে ভেসে ম্লান হয়ে যাবে।
পড়ে থাকবে বিশুদ্ধ এই ভালোবাসা টুকুই!
জীবন যেন বলছে হেসে
সব দূরত্বের ট্রেন যদি ভালোবাসার স্টেশনে থামতো!!
