Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ভাটার ভিতর জোয়ার জেগে || Asim Das

ভাটার ভিতর জোয়ার জেগে || Asim Das

সময় সেদিন ডাকছে সটান , দমকা শরীর … বৈষ্ণবী মন
মাধুকরীর মল বাজিয়ে , খঞ্জনি ভোর পা বাড়িয়ে … ইচ্ছে ভীষণ ।

হয়নি যাওয়া , থিতিয়ে গেছে আগের যত ডায়েরি ক্ষত
এবারে মন মুখিয়ে আছে , দিব্য সময় সুসম্মত !

— শুধুই সময় ? সে’জন কী নয় ? যে’জন করে মুখস্থ চোখ !
— তার মনে যে এ – মন ভরা ! অষ্টপ্রহর মাহেন্দ্রযোগ !

–কিন্তু তোমার অনুভূতি ? গোপন মেঘের দৃষ্টি ছোঁয়ায়
উথলে ওঠো বৃষ্টি ফোঁটায় ? শরীর জুড়ে মন ভিজে যায় ?

— থাক না নীরব নিবিড় সুখে রোমের কূপে রোমাঞ্চিত !
ছলকে দেখা দূরের থেকে , বসলে পাশে …সুসিঞ্চিত ।

— কোন কিশোরীর গল্প পেতে ভাসছো কিশোর মাঝ মোহনায় ?
— শরীর বুঝি গুনতে পারে , স্রোতের বয়স … মন দরিয়ায় !

ঝর্না ঝিরি ঝরছে যে প্রেম , জীর্ণ ভাটায় … উৎসে আকুল
ভাটার ভিতর জোয়ার জেগে , অনন্ত ভোর ফুটলে গোধূল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *