Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ভাই ফোঁটার দিন || Ratna Sengupta

ভাই ফোঁটার দিন || Ratna Sengupta

“কাঁদছে গল্প সন্ধ্যাতারার দেশে”
ভাইফোঁটার দিন আসে মলিন বেশে।
সাগরপারে আছে যে ভাই দূরে
বছরের পর বছর যায় যে ঘুরে।

যন্ত্রের মাধ্যম দেবে ফোঁটা ভালে
কি আর করা, নতুন যুগের তালে।
তবু দেখা পেল ভাইরে কাছে
চন্দন ঘৃত কাজল ফোঁটা আছে।

মিষ্টি হাতে মুখের কাছে নিল
উপহারের বাক্স কাছেই ছিল।
সবই নকল কেমন মেকি লাগে
মন্ত্রোচ্চারণ দিদির কণ্ঠ জাগে।

কাঁদছে গল্প সন্ধ্যাতারার দেশে
চোখের জলে ভালোবাসা মেশে।
দূরকে এনে বন্দী করে ঘরে
দিদির আশিস ভাইয়ের মাথা ভরে।

ওদিকে চাঁদ এদিক সূর্য হাসে
দিনে রাতের তফাৎ থাকে পাশে।
ভালোলাগার অনুরণন সুখে
উজ্জ্বলতা জ্বল জ্বল করে মুখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *