Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ব্লক সভাপতি মহাশয় || Subrata Mitra

ব্লক সভাপতি মহাশয় || Subrata Mitra

ব্লক সভাপতি মহাশয়
আমি পেয়েছি যে আপনাকে ভয়
আমি তবু গিয়ে দেখি আপনি নেই কেন সভায়?
পার্টি অফিসে কেন তালা ঝুলিয়ে দিয়ে তারা কেন আপনাকে তাড়ায়?
উত্তর দিন না প্লিজ, ব্লক সভাপতি মহাশয়।।

ফাঁকা আওয়াজে গলা ফাটিয়ে
চাকার তালে আমায় ঘাটিয়ে
রক্তচক্ষু ভাষণ দিয়ে গেলেন কোথায়?
আমজনতার চাপে পড়ে করছেন বুঝি হায় হায়
আমাকেও সেদিন ধমক দিয়েছিলেন আপনি ব্লক সভাপতি মহাশয়
এইভাবে নিরর্থক ভয় দেখালে কি আর ভোটে জেতা যায়।।

ব্লক সভাপতি মহাশয়
নিরর্থক আপনি আমার আত্মীয় তথাপি নির্দয়
গুণাক্ষরেও বুঝতে পারিনি আমি সম্পর্কের চেয়েও রাজনীতি বড় হয়
তকতকে ঝকঝকে চামড়া দেখে আপনাকে অতি ভদ্র মনে হয়
রাজনীতি করতে করতে অন্ধ হয়ে রইলেন ব্লক সভাপতি মহাশয়..!
আজ আর মানুষ ভাবতে পারলাম না
বাধ্য হয়েই আপনাকে আজ গুন্ডা ভাবতে হয়।

যাওয়ার আগে তাই…..
আরো একবার বলে যাই……..
আপনার মত লালু; চাদু; দাদু;দেখেছি আমি বহু বক্তৃতায়
সেদিনের হুমকিতে ভেবেছেন আমি পেয়েছি ভয় ?
আপনাকে পেয়ে ভয় কেন করব জীবনের সম্পদ ক্ষয়?
এখনো আপনি মূর্খই রয়ে গেলেন ব্লক সভাপতি মহাশয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *