Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বেদখল || Subrata Mitra

বেদখল || Subrata Mitra

মা। মাটি। মানুষ।
সবটাই এখন চোরের দখলে
চোরেদের দখলে চলে গেছে শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, আমাদের সভ্যতা
অসভ্যতা, আলাপচারিতা, দ্বিচারিতা, সবকিছু এখন ওদের দখলে

সততা এবং তার প্রতীক
অর্থাৎ, সততার প্রতীক
এর কোনটাই কোন সৎ প্রকৃতির ব্যক্তির কাছে নেই
যারা খুব সৎভাবে চুরি ডাকাতি, খুন ধর্ষণ, সরাসরি করছে
একমাত্র তারাই এখন সৎ এবং সততার প্রতীক
তারাই এখন সৎ।

অনুপ্রেরণা এবং অনুপ্রাণিত
এই শব্দ দুটিও চলে গেছে ঐ হারামজাদাদের দখলে
প্রকৃত আদর্শবান, ন্যায়পরায়ন কোন ব্যক্তির–
অনুপ্রেরণায় অনুপ্রাণিত হলে আপনি এই শব্দ দুটিকে–
আর সম্মানজনকভাবে খুঁজে পাবেন না ,
আপনাকে ঐ —
নোংরা লোক গুলোর নোংরামিতে অনুপ্রাণিত হতে হবে
তবেই অনুপ্রেরণা এবং অনুপ্রাণিত শব্দ দুটিকে আপনি খুঁজে পাবেন।
তবেই আপনি ছুঁতে পারবেন শব্দ দুটিকে।

অর্থাৎ…..
সামাজিক জীবন হতে মা’ও গেল
মাটিও গেল
মানুষও গেল

এই শব্দগুলোই মানুষের নাগালের বাইরে চলে গেছে
পড়ে আছি আমি আর আপনি
আপনাকে আমাকে দিয়ে তো আর সমাজ চলবে না

মা। মাটি। মানুষ।
এগুলো যাদের দখলে তারা যা বলবে তাই-ই হবে
ঐ বেদখল হয়ে গেলে যা হয় আর কি…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *