Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বীজে নতুন কথকতা || Asim Das

বীজে নতুন কথকতা || Asim Das

এমন তো নয় ফুলের সাথে
বলছি প্রথম কথা !
হাজার পাতায় ঝরেও
বীজের নতুন কথকতা ।

এমন তো নয় শুনছি প্রথম
বৃষ্টি -মেঘের কথা !
ঈর্ষা ঝড়ে ওড়াক যত
মাটির উদার নীরবতা ।

এমনি ভাবে দূরত্বে নীল
হারায় না বিস্ময় ,
লক্ষ পলের প্রলাপ শেষেও
আলাপ মনে হয় ।

এমনি ভাবেই থাকুক অঝোর
শুরুর পরিচয় ,
শরীর জয়ী জীর্ণ সময়
মন ঠিকানায় নয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *