সময় হলেই সময় জলে কাটবো সাঁতার
এপার ওপার
আমায় নিয়ে তোমার এবং তাহার স্মৃতি
জুড়বে সেতু
এখন যারা মুখ দেখো না পরস্পরের
দূর অদূরের
রাগ অভিমান ক্লান্ত করে’ মিলবে আবার
আমার হেতু
হারিয়ে যাওয়ার সাধ্য কোথায় খুঁজলে মনে
চোখের কোণে
দৃশ্য সারি আসবে ভেসে মেঘ বাড়ালে
বৃষ্টি পাবো
বৃষ্টি পেলেই যাত্রা কড়ি মেঘে যাওয়ার
বৃষ্টি আবার
পৌনঃপুনিক সাগর উড়ে পাহাড় ঘুরে
আসবো যাবো…
