শেষের শুরু হয় তখন,
ভেঙে যায় শরীর, ভেঙে যায় মন।
প্রজন্মের বার্তা গায়ে মাখে না সর্বনাশা,
হতাশা গ্রাসে ভবি সর্বক্ষণ, ফেলি দীর্ঘশ্বাস।
প্রকাশ্য রাজপথে গাড়ি চাপা পড়ি আমি,
বিবেকশূন্য এই পৃথিবীতে আবেগের চেয়ে বেগ দামি।
আমি যেন প্রশাসনের খেলনা পুতুল,
তাদের অঙ্গুলী হেলনে হেলে দুলে হই ভুল।
সুতো বাঁধা জীবনটা বয়ে চলে নিঃশব্দে,
সত্যের কণ্ঠ আজ চেপে ধরে কোনো এক স্তব্ধতায়।
তবুও কি আলো আসবে না কোনো ভোরে?
ভাঙা মন আবার কি জাগবে না নতুন সুরে?
পুতুল খেলার এই মুখোশ ছিঁড়ে ফেলে,
মানুষ তো জয়ী হবেই একদিন নিজের শক্তিতে।
