Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বসন্তের গান কণ্ঠে তোলে || Ratna Sengupta

বসন্তের গান কণ্ঠে তোলে || Ratna Sengupta

মধুমাসে কুহুরবে পিক বুঝি ডাকে
নীলাকাশে শঙ্খচিলে উড়ে চলে ঝাঁকে।
বসুন্ধরা রক্তবর্ণা লাজে রাঙা হয়ে
ফুলে ফুলে ভরে ওঠে বসন্তের প্রেম লয়ে।

ফাগুনের গান কণ্ঠে তোলে পুরবাসী জনে
খোল মাদলে ঝঙ্কৃত আজ নৃত্য গীতের সনে।
কৃষ্ণচূড়া রাধাচূড়া ফাগুন প্রেমে দোলে
প্রস্ফুটিত কুসুম কোরক আভরণটি খোলে।

ছুটে চলে ভ্রমর বাগে মধুর সন্ধান করে
লালের নেশায় মাতাল হয়ে মধুপানের তরে।
বসন্ত আজ ধরার বুকে ফাগ আবিরের খেলা
রাধাকৃষ্ণ দোল পরবে রঙ মেখেছে মেলা।

অপূর্ব সাজ পৃথ্বীরানির খুশির ছোঁয়া লাগে
জারুল পারুল ঝুমকোলতা শিহরণে জাগে।
মলয় বাতাস জানান দিল বসন্ত আজ দ্বারে
নাচের ঢঙে গাইছে বাউল বাজায় টুংটাং তারে।

ওরে অবুঝ দেখে সবুজ শালপিয়ালের বনে
রাশি রাশি কিরণ হাসি নিশীথ রাতের সনে।
খেলছে খেলা পাতার ফাঁকে চিকিমিকি করে
বসন্ত রাগ মনমাঝারে উদাসী সুর ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *