Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বসত করে সবার মনে || Ratna Sengupta

বসত করে সবার মনে || Ratna Sengupta

“অন্ধকার ঘেঁটে ঘেঁটে
একফালি চাঁদ আসে,
আহা কি মিষ্টি হাসি
সুখের সমুদ্রে ভাসে।

যেন কাস্তে আকাশ কোলে
আলোর কিরণ মাখা,
চকোরদ্বয়ে প্রেমের নেশায়
মশগুল রহে আহা!

সাগর জলে দেখি চেয়ে
একফালি চাঁদ হাসে,
জলের দোলায় দুলছে কেমন
এঁকে বেঁকে ভাসে।

ওগো কন্যা! চাঁদ হবে গো
সুখের জোয়ার ভরে,
আমরা দোঁহে থাকব মোহে
ভালোবাসার ঘরে।

আঁধার তিমির থাকবে না আর
মিষ্টি হাসির তলে,
দুঃখ যাবে দূরের পথে
চাঁদকে ডাকার ফলে।

পৃথ্বী সাজে রূপে রসে
শোভার বাহার বুকে,
গ্রহ তারা আকাশ ভরা
প্রেমিক প্রেমের সুখে।

কবির কাব্যে ধরা পড়ে
ঝলসানো এক রুটি,
পূর্ণিমার চাঁদ লাল টকটকে
কলম লেখায় ফুটি।

গদ্যময় এক পৃথ্বী দেবো
খুধার রাজ্যে হেন,
দারিদ্র্য আর অর্থ কষ্ট
বিষণ্নতা যেন।

বুনো গন্ধে বাতাস ভাসে
একফালি চাঁদ বুকে,
মায়াবী রূপ দেখেই পাগল
প্রমিক দোঁহে সুখে।

পরি রানি উড়ে বেড়ায়
চাঁদের রোশনির মাঝে,
বসত করে সবার মনে
সকাল বিকাল সাঁঝে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *