Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বয়সের ঝুরিতে কবিতার যৌবন || Asim Das

বয়সের ঝুরিতে কবিতার যৌবন || Asim Das

দুড়দাড় করে বুড়িয়ে হদ্দ হলো আমার বয়স
আজও মন সম্পূর্ণ উজাড় হলো না !
দাপিয়ে দেগেই যাচ্ছি দাগ কবিতার দেহে !

গন্ধমাদন কথার ভারে আমারই বয়সী কবিতার কান্ডে
বয়সের ঝুরি নামার কথা ছিলো ।
কই ! দিব্যি প্রেমের পাল তুলে তিরতির চলেছে তো বেশ !
কবিতার কী বয়স বাড়ে না !

কবিতার অক্ষর সজ্জা দেখে
অক্ষরকর্মীর শারীরিক জ্যামিতি কেমন , বোঝা যায় ?

শরীরের ক্লান্তি আছে , কবিতার নেই , মনেরও কী আছে ?
এতো এতো মনের যৌবন
ম্যারাথনী মোমের আগুন জ্বেলে জেগেই চলেছে !

মনের ভান্ডার আমি কখনও দেখিনি
এরচেয়ে আশ্চর্য আর কী হতে পারে !
শরীরের শিরা শুকিয়ে যায়
মনের কথা ফুরোয় না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *