পা বাড়ালেই বাস- উজানো পড়শী ঘেরা ঘাট-পুকুর
রসুলপুরের স্রোত গড়ানো খেজুর – পোরা রস – দুপুর
কাজুর বন ।
বন পেরোলেই মামুন এবং চপল -ভোলা’র আতর -জল
আশাবাড়ির মাজার ছায়ায় ধূপ ছড়ানো মানস ফল
পথিক মন ।
মন ছড়ালেই মনের পাশে একশো আকাশ খেপজালে
কাদার ঢেউয়ে আটকে সাগর বন্ধু এলে থৈ পালে
ডাবের ঘ্রাণ ।
ঘ্রাণ ভাসালেই ক্লান্ত টোটোয় শ্রী সুজাতার শুভ্র শ্বাস
নিভন্ত সব ঋতু’র ঘাসে ফাগুন ভরা রোটাং পাস্
পাহাড় প্রাণ ।
প্রাণ থাকলেই “ছন্নছাড়া ” যত্র জীবের স্বপ্ন ভোর
অন্ত্যমিলে হয় না বাসি আগাম সুখের ডাক — এনকোর …
