Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » দূরত্বের মেঘ || Subrata Mitra

দূরত্বের মেঘ || Subrata Mitra

এখন এরা আমার উপর ভীষণ ক্ষেপে আছে,
দিনের আলোয় জমে ওঠে বিষাক্ত এক ছায়া।
কদিন পরেই হয়তো এরা ঘাড় ধাক্কা দেবে,
তুচ্ছ হবে এতদিনকার মায়াময় এ কায়া।

আস্তে আস্তে আমাকে তাই থাকতে হবে একা,
নিজের মতো নিজের ভেতরে গুটিয়ে নেব ডানা।
ঝড় থেমেছে যেসব গলির শান্ত সীমানায়,
সেসব পথে হেঁটে চলাই আমার এখন ঠিকানা।

ঐ বিষাক্ত বাতাস মাথা খেয়েছে তাদের,
কানের কাছে চিৎকার সব, যুক্তি হারায় দিশা।
সত্যি কথা বলতে গেলে জ্বলে ওঠে চোখ,
আন্ধারে আজ ঢেকে গেছে আলোর অহোরনিশা।

আমার কথায় তারা তো আর কর্ণপাত করে না,
বোঝার মতো মনের দুয়ার বন্ধ করা চির।
অভিমানের পাহাড় ঠেলে তাই সরে দাঁড়ানো ভালো,
বৃথাই শুধু ঢেউ তোলা এই শান্ত জলের তীর।

নিজের আলোয় জ্বালব প্রদীপ, নিজের ঘেরাটোপে,
কাউকে আর ডাকব না আজ ভুল বোঝানোর ভিড়ে।
অনেক দূরে মিলিয়ে যাব একা একাই আমি,
ফিরব না আর কোনোদিনই এই অবিশ্বাসের নীড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *