নতুন বছরে আসিল প্রভাত
সাথে নিয়ে রাঙা রবি,
নগর ভাসিল আমোদ আহ্লাদে
হেরি তব প্রতিচ্ছবি।
আশায় রহিনু শুধু দিন গুনি
কাটিবে দুর্দিন কবে ,
অন্ন জুটিবে সবার পাতে
অভুক্ত কেহনা রবে।
হাসিমুখে রবে দেশের জনতা
নয়ন বারি মুছিয়া,
চাঁদের হাসিতে বাঁধ ভেঙে যাবে
আঁধার যাবে ঘুচিয়া।
পুরানো বছর বিদায় চাহিল
লজ্জা অবনত মুখে ,
কলঙ্কের বোঝা চাপিয়া রহিল
নব বছরের মাথে।
আগামীর দিন সুখের চাদরে
মুড়িয়া থাকিতে চাই ,
আপন জনের অন্তর মাঝারে
শুধু যেন পাই ঠাঁই।
এসো নববর্ষ এসো হে সদর্পে
উড়িয়ে তোমার ধ্বজা,
তোমার আলোকে যাক কেটে তমসা,
হও তুমি মহা রাজা।
