Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » তরঙ্গতে ভাসে || Ratna Sengupta

তরঙ্গতে ভাসে || Ratna Sengupta

বৈশাখের আগমনে মনে বাজে ছন্দ
রবি কবি জন্মদিনে পালনেতে নন্দ।
পঁচিশে বৈশাখে ভোরে জোড়াসাঁকো চলো
কাব্য গানে ভরা মেলা আঁখি ছলো ছলো।

মাথা পরে রবিকরে আসিল গগনে
ভক্তগণে বসে থাকে তান থাকে মনে।
জন্মতিথি পালনেতে সদা খুশি সবে
সকালে বিকালে তবে ভক্তি ভরে রবে।

রাবীন্দ্রিক অনুষ্ঠানে যোগ দেবে শত
পুষ্পমালা নিবেদনে প্রণামে প্রণত।
ভাবনাতে বিভোরতা কাব্য কথা যত
বিশ্বকবিতার দিনে লেখে শত শত।

বর্ণমালা পাশাপাশি নির্দিষ্ট চয়নে
একটি মালিকা গাঁথা কবিতা স্মরণে।
বৈশাখী ভোরেতে সুরে ভাসিল আকাশে
পাখোয়াজে চেনা সুর তরঙ্গ তে ভাসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *