Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » নন্দে সকলে ভাসে || Ratna Sengupta

নন্দে সকলে ভাসে || Ratna Sengupta

জন্ম তোমার হাওড়া জেলার দক্ষিণ শানপুর গ্রামে
পেশায় শিক্ষক কবি তুমি ভবানীপ্রসাদ নামে।
আ-মরি বাংলা ভাষা, বাংলাটা ঠিক আসেনা
ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না।
বিখ্যাত ছড়া – কবিতা অনায়াসে লেখো তুমি
স্মরণে আজ, তোমার চরণে ভক্তি ভরে নমি।

মজার ছড়া, সোনালী ছড়া, ডাইনো ছড়া
ছন্দ বাণী তোমার লেখায় রসে ভরা।
ছড়ায় ছড়ায় সত্যজিৎ লিখেছেন যেমন
রবীন্দ্রনাথ নইলে অনাথ লিখেছেন তেমন।

পুরস্কারের ভরা ঝুলি আছে কবির দখলে
সুকুমার রায় পদক আছে জানে সকলে।
শিশুসাহিত্য পরিষদ পুরস্কার ছড়া সাহিত্য পুরস্কার
অভিজ্ঞান স্মারক,লিখেছেন ছড়া কুড়ি হাজার।

পিতা নারায়ণ চন্দ্র মজুমদার মাতা নিরুপমা দেবী
শৈশব গ্রামেই অতিবাহিত, বাংলা ছড়ার কবি।
কালিতলা প্রাথমিক বিদ্যালয়ে কর্মজীবন শুরু করলে
পরে প্রধান শিক্ষক পদে ও ছড়া কবিতা রচনায় জীবন ভরলে।
এমন গুণী মানুষের ছড়া কবিতায় সকলে হাসে
সহজ ছন্দে মজার পাঠে নন্দে সকলে ভাসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *