Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » জং ধরেছে কবে? || Subrata Mitra

জং ধরেছে কবে? || Subrata Mitra

তোমার স্বর্গের জালনায় জং ধরেছে কবে?
তুমি তো তা পাওনি দেখতে, আমি দেখেছিলাম যবে
মনের মাঝে জং ধরলে কেমনে কথা কবে?
মরচে পরা সম্পর্কগুলো এমনিভাবেই অবহেলিত রবে?
তোমার স্বর্গের জানালায় জং ধরেছে কবে?

আমাকে না হয় নাইবা ডাকলে
ভাবের ঘরে ঘুমন্ত নীড়ে কিছু ছবি আঁকলে
দীপশিখার ঐ শালুক পাগল এমনি হয়েই থাকলে…!
খেয়াল খুশিতে ডুবছি আমি; আমার কথা কেউ ভাবলে?
আকাশ তলে আগুন জ্বলে নিভু নিভু কান্নায় মন কিছু বলে

বীভৎসতার ঝলকানিতে মরতে হবে কবে?
এক ফোঁটা স্নেহ মায়া মমতায় দেবে কি ভরিয়ে তবে?
মৃত্যু আমার কোলের বালিশ তুমি কি থাকবে ঐ অন্য ভবে
আমার কপালকুণ্ডলা ভগ্ন আত্মার চিত্রকলা এথায় পড়ে রবে

মাঝের ঘরে রাত্রি যাপন বৃথা কেবল স্বপ্ন দেখাই হবে?
মহা মূল্যায়নের মাঝেও ব্যর্থতার দৃশ্যায়ন কভু কভু সাজেও
মৃত্যুদণ্ডের পাশে দাঁড়িয়ে ক্রমবর্ধমান মঞ্চ বাঁধা হবে..!
ভাবছি কেবল আমি….. ভাবছো কেবল তুমি…….
তোমার স্বর্গের জানালায় জং ধরেছে কবে?
তোমার স্বর্গের জানালায় জং ধরেছে কবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *