চোরেরা ভোটে দাঁড়িয়েছে
বালি চোর ,কয়লা চোর, খাল চোর, নদী চোর ভূমি চোর
পাথর চোর, সোনা চোর, গরু চোর
মান-অভিমান চোর, নারীর ইজ্জত চোর
চোর… চোর…. চোর.. এরা মস্ত বড় চোর…
চোরেরা ভোটে দাঁড়িয়েছে …..
এরা চাল চোর, ডাল চোর,
এরা চুরি করে সংকল্প, চুরি করে এরা প্রকল্প
করে চুরি এরা পায়খানা বাথরুম, মিড ডে মিল ক্লাসরুম
করে এরা চুরি, সরকারি ঘরবাড়ি
এটা যে ঘোর কলি, ঘোর… ঘোর।…..
ঐ যে ভোটে দাঁড়িয়েছে… ওরা সবাই চোর….
চোরেরাও ভোটে দাঁড়িয়েছে দেখছি…..!
ছিঃ…. ছিঃ…. ছিঃ…… ছিঃ………
দেখছি আমি এসব কি…?
কালের ঘরে এ কোন অন্ধকার ভোর?
ঐ যে ভোটে দাঁড়িয়েছে না… আ.. আ…
ওরা স….বা……ই.. চোর
ওরা সবাই চোর।।
