অনেক আশা অনেক খিদে
চাহিদাতে ভরপুর সবে,
তাকিয়ে রয় বৎসর শেষে
নব বৎসর ২০২৬ হবে।
চাকরি আনবে ঝুড়ি ঝুড়ি
রেল বিমানে অসংখ্য পদ,
পূরণ হবে মনের খিদের
শুনবে নাকো বাতিল রদ।
ভোটের আগে মিলবে আশ্বাস
কিছু পদের পূরণ হবে,
প্রত্যাশাতে বাঁচে মানুষ
হাজার শত কণ্ঠ কবে।
মলিন যত ক্লেশে তত
সয়েছি আজ পঁচিশে ভাই,
ছাব্বিশ আসবে জোয়ার ঠেলে
প্রত্যাশার বর কাঁধে তাই।
খারাপ শেষে ভালোর আলো
জগৎ জুড়ে দেখা দেবে,
সোনার ফসল মাঠে ঘাটে
পরিশ্রমের কদর নেবে।
বিবাদ ঘুচবে শান্তি ফিরবে
মনুষ্যত্বের দেখা পাবে,
ঈশ্বর প্রেমে রইব মশগুল
ঠাকুর নামগান করেই যাবে।
দেশের দশের মঙ্গল কল্পে
মন লাগিয়ে কর্ম করো,
সর্বক্ষেত্রের বিকাশ সাধন
বজ্রমুষ্টি চেপে ধরো।
নতুন বর্ষ মেটাতে চায়
ধনী গরিব বৈষম্য ভাব,
নতুন উদ্যোগ নতুন উদ্যম
ঘোচাবে আজ সকল অভাব।
প্রত্যাশা আজ সবার কাছে
নতুন বার্তা এনে দেবে,
মনোমত কাজের সন্ধান
খুশির জীবন বেছে নেবে।
এই আনন্দে বাঁচি সকল
অল্প খেয়েও মহাসুখে
হোঁচট খেয়ে কন্টক পথে
দিনের শেষে মহাদুখে।
