Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চললে কোথায় ভাই || Ratna Sengupta

চললে কোথায় ভাই || Ratna Sengupta

পুঁটলি বেঁধে লাঠির আগায়
চললে কোথায় ভাই,
ঝড় বৃষ্টিতে ডুবল বাড়ি
অন্য দেশে যাই।

বন্যার জলে ভাসল বুঝি
তোমাদের সব ঘর,
রাগ অভিমান নাকের ডগায়
করলে মোদের পর।

কি বললে ভাই! নেইকো দুঃখ
ঘুরতে যাবার শখ,
মিয়া বিবি আত্মীয় জন
জানায় যাবার হক।

গোস্সা নয়কো! হাসি মুখে
কাঁধে পোটলা থাক,
উড়বে খানিক পাখা মেলে
বিপদ ঝঞ্ঝা যাক।

এবার তবে বিয়ে বাড়ি
গন্ধে ভরে নাক,
পিলপিল করে চলছে লাইন
এগিয়ে যাবার ডাক।

রশদ মুখে ফিরবে পরে
পেটটি পুরে খাও,
মণ্ডা মিঠাই দধি রাবড়ি
মুখে করে যাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *