Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » চরণ দুটির মোহে || Ratna Sengupta

চরণ দুটির মোহে || Ratna Sengupta

পিতা মাতার ঋণ পরিশোধ হয়না কভু জানি,
অমানুষিক পরিশ্রমে লালন পালন মানি।
আঙুল ধরে চলতে শেখায় হাঁটি হাঁটি পায়ে,
আধো আধো বুলি ফোঁটে শেখায় জানি মায়ে।

অক্ষর চেনা হাত বোলানো স্লেটে লেখায় ধরে,
কদম কদম এগিয়ে যায় দেখানো পথ ধরে।
দানে ধ্যানে জীবন গড়া মনুষ্যত্ব বোধে,
পথ প্রদর্শক পিতা মাতা সদা দুর্যোগ রোধে।

প্রণাম জানাই করজোড়ে পিতামাতা দোঁহে,
ভালোবাসায় পূর্ণ হৃদয় চরণ দুটির মোহে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *