মনে আছে তো …!
কি কথা দিয়েছিলাম আমরা !
যতই বাধার পাহাড় অতিক্রম করার
পরিস্থিতি আসুক কখনো পিছুপা হব না!
গর্জে উঠবো অন্যায়ের প্রতিবাদে,
অথচ দেখো চারদিকে অসহায়তা!
প্রকাশ্যে হুমকি ,চোখ রাঙিয়ে লুঠতরাজ!
গৃহস্থের কচি মেয়েটা হোক ,
সমাজকে বিচার পাইয়ে দেবার স্বপ্ন দেখা,
আইনের ছাত্রীটি নিজেই কেমন শিকার!
আর আমরা খুঁটে খুঁটে খাচ্ছি বীর গাঁথা,
সমাজ,রাষ্ট্র গড়ার কারিগর দের প্রতিবাদ!
অথচ সব অন্যায় দেখেও
চোখ আড়াল করে বলছি,
কই কিছু হয় নি তো,ঘটে নি কিছু,
ওরে আয় তোরা জয়ধ্বনি দিয়ে বল
এই বেশ ভালো আছি,খাসা বাঁচছি!
