মনের মাঝেতে কবির ভাষাতে গানের সুরেতে হাসা
রাগ রাগিণীতে আলাপের মাঝে সুরের সাগরে ভাসা।
ব্যথা ভরা মন খুশিতে আকুল সুরের সাধনা মাঝে
বেহালা সরোদ বেজে ওঠে আজ ইমন রাগেতে সাঁঝে।
সুরের সৃষ্টি মায়া জাল বোনে মনের মাঝেতে সদা
হাসি খুশি রাখা মনের মতন গৃহস্থালীতে যদা।
আধ্যাত্মিক চেতনার মাঝে কাটে সদা মন প্রভু
তব দর্শন সুরের আলাপে ম্লান হয় নাকো কভু।
জীবন পথেতে বাধা বিপত্তি আসবে অনেক জানি
ঠাকুরের গান শক্তি যোগায় সমাধান দেবে মানি।
অনেকটা পথ পাড়ি দিতে হবে কঠিন শ্রমের সাথে
ইষ্ট জপেতে মনে মনে জপি মালা ধরে রাখি হাতে।
শেষ কথা বলি জগত মাঝারে সুরের সাগরে ভাসো
কষ্ট লাঘব সাধনার মাঝে সুখের সাগরে হাসো।
ভালোবাসা দিয়ে যত্ন করলে শান্তি আসবে মনে
মনের মাঝেতে সুখ সঞ্চার গান আছে মোর সনে।
