Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » গরম দিনে || Roma Gupta

গরম দিনে || Roma Gupta

নিশীথ রজনী নিদাঘ গরমে
হাঁসফাঁস প্রাণ করে।
নিদ্রা বিহীন করি ছটফট
সমস্ত রাত ধরে।

মেঘ বৃষ্টির নেইকো আভাস
ওষ্ঠাগত যে প্রাণ,
বৃষ্টি আশায় আকাশে তাকাই
করোগো বারিষ দান।

নিশীথ রজনী পোহালে তখন
ভোরের শীতল বায়,
জুড়ায় পরান চোখের পাতায়
ঘুমের মাতন ছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *