কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে
চন্দ্রমা তপন তারা আপন আলোকছায়ে॥
হে বিপুল সংসার, সুখে দুখে আঁধার,
কত কাল রাখিবি ঢাকি তাঁহারে কুহেলিকায়।
আত্মা-বিহারী তিনি, হৃদয়ে উদয় তাঁর–
নব নব মহিমা জাগে, নব নব কিরণ ভায়॥
কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে
চন্দ্রমা তপন তারা আপন আলোকছায়ে॥
হে বিপুল সংসার, সুখে দুখে আঁধার,
কত কাল রাখিবি ঢাকি তাঁহারে কুহেলিকায়।
আত্মা-বিহারী তিনি, হৃদয়ে উদয় তাঁর–
নব নব মহিমা জাগে, নব নব কিরণ ভায়॥
হেরিয়া শ্যামল ঘন নীল গগনেসেই সজল কাজল আঁখি পড়িল মনে॥অধর…
হেমন্তে কোন্ বসন্তেরই বাণী পূর্ণশশী ওই-যে দিল আনি॥বকুল ডালের আগায়…
হে সন্ন্যাসী,হিমগিরি ফেলে নীচে নেমে এলে কিসের জন্য।কুন্দমালতী করিছে মিনতি,…