Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কুহু কুহু ডাকছে সুরে || Ratna Sengupta

কুহু কুহু ডাকছে সুরে || Ratna Sengupta

কোকিলের গান মুহুর্মুহু বসন্ত আজ দ্বারে
কুহু কুহু ডাকছে সুরে,
হেথা হোথা উড়ে উড়ে,
রক্তবর্ণে ঋতুর বদল কইছে গানে কারে।

বসন্তের দিন সজীবতা প্রেমের বার্তা বয়ে
লালের ছোঁয়ায় পুষ্প লাজে,
ঢোল মাদলের বোলটি বাজে,
ফাগ আবিরে মাখামাখি সঙ্গী সাথী লয়ে।

মনকেমনের গোপন কথা পিক ডাকের সাথে
কোকিল গানে সুরের মায়া,
রাধাকৃষ্ণের প্রেমের ছায়া,
প্রকৃতি আজ নবসাজে ঘোমটা টানে মাথে।

নাচের তালে নারী পুরুষ ফাগ আবিরে স্পর্শে
প্রেমের ছোঁয়া সারা অঙ্গে,
কোকিল গানে মধুর রঙ্গে,
অপরূপা প্রকৃতি আজ নৃত্যের তালে হর্ষে।

মধুমাসে চতুর্দিকে কোকিলের গান সুরে
শিমুল পলাশ লালের বেশে
মলয় বাতাস বয় যে হেসে,
নভক্রোড়ে পাখার ঝাপট শঙ্খচিলে উড়ে।

কোকিলা ধায় মুগ্ধ হয়ে কোকিল গানে আজি
প্রেমের প্রকাশ সুরে তানে,
বাঁশির সুরের আকর্ষণে,
রাইকিশোরী সুরের পিছে কৃষ্ণ প্রেমে রাজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *