Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » কলুষিত মানবিকতার মুখ || Swapna Dutta Chowdhury

কলুষিত মানবিকতার মুখ || Swapna Dutta Chowdhury

রাস্তার ধারে পড়ে থাকা অর্ধনগ্ন শরীরে
ধুক পুক প্রাণ রক্তাক্ত দেহ কুণ্ডালিকারে,
বাঁচার আশায় রক্তাক্ত হাতটি তুলে থাকে
র্বাঁচাও বাঁচাও বলে কে কে ওই ডাকে?

সভ্য সমাজ হারায় মানবিকতার কথা
সুধী জনগণের ব্যস্ততায় চলতে থাকা,
অন্ধসমাজে কেউ ফিরেও না দেখে,
কৌতূহলী চিত্রগ্রাহী ছবিটি তুলে রাখে।

এ কোন কলঙ্কিত সমাজে বাস আমাদের-
হয়তো কারো ভগ্নী জায়া কন্যা তাহাদের।
কলঙ্ক লজ্জায় কলুষিত মানবিকতার মুখ,
সহায়তা দূরঅস্ত বহনে সদা ব্যস্ত নিজসুখ।

অকালে এভাবেই ঝরে যায় ঈশ্বরের দান
নরপশুদের কামনার বলি শত সহস্র জীবন,
নেই প্রতিকার ফোটেনা কুসুমিত প্রাণ,
নিষ্ঠুর বর্বরতা কেড়ে নেয় স্বপ্নিল ভুবন।

প্রতিনিয়ত রয় খবরের শিরোনামে খবর
মোমবাতির মিছিলে যা তোলে শুধু ঝড়।
সুধী জনগণ পায়ে পায়ে হেঁটে দেয় ভাষণ
তথাপি সমাজের হয়না কোন পরিবর্তন।

যা থাকবার থাকে সব একই তিমিরে,
আগামীর স্বপ্নে বিভোর সুচেতনা বোধে
অমানবিকতার তকমা ছেড়ে,কলুষতার চাদর সরিয়ে সমাজ কবে দাঁড়াবে ঘুরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *