লক্ষী এলো দুর্গা গেলো
এবার আসবে কালী,
ঘরে ঘরে এবার তবে
শত প্রদীপ জ্বালি।
ভূত প্রেত যত যাবে দূরে
আলোক মালা দেখে,
বাজি পটকায় মাতবে শহর
নিয়ম নীতি রেখে।
উপোষ করে পুজো করবে
নরনারী মিলে,
গাঁথছে বসে জবার মালা
কণ্ঠ পরে দিলে।
অমাবস্যায় হবে পুজো
সারা রাত্রি ধরে,
আশিস পাবে মাথার পরে
জীবন যাবে ভরে।
