কোজাগরী রাত্রি এলে
চাঁদের হাসি উথলে ওঠে,
জঠর জ্বালা তায় মেটে কি
বুভুক্ষু দের খাবার জোটে?
দেশটা আমার বড়োই ভালো
সবার দিকে নজর আছে,
যদিও ক্ষুধায় পেট জ্বলে যায়
ধর্ম নিয়েই তবু নাচে।
সেকু মাকু সবুজ কিংবা
গেরুয়া সব একই রকম,
টি ভি র স্ক্রিনে দিনরাত্রি
করছে শুধুই বকম বকম।
আমরাও সব ভালো মানুষ
চুরি দেখেও চুপ করে রই ,
পিঠে কিংবা পাছায় লাথি
হাসি মুখে সব কিছু সই।
ডবল এম. এর দুইটা ছেলে
ধর্ণা দেয় ধর্মতলায়,
লক্ষ্মীর ভাঁড় এমনি মধু
ভোটে তাঁদের মায়েই দাপায়।
সেসব দেখেও চুপটি থাকি
ভাবছি যদি এমনটি হয়,
টানলে আঁচল ওনার মেয়ের
দেখব তাদের তখন কি কয়?
