শ্বশুর বাবার দোক্তার নেশা
ভয়ংকরের রূপ,
লাংসের ব্যামো কেবল কাশে
বকলে থাকে চুপ।
হেঁশেল থেকে ঝনাৎ ঝনাৎ
বাসন পড়ার ধুম,
বোঝেন শ্বশুর রাগের প্রকাশ
দিলেন নকল ঘুম।
ছোটো বৌমা ছেলেমানুষ
সাজে নন্দে পান,
খাবার শেষে একটা দুটো
মুখে পুরে খান।
শ্বশুর তখন বলেন হেঁকে
আজকে দোক্তা বাদ,
মৌরি এলাচ চমন বাহার
খেতে বড় সাধ।
ছুঁড়ে ফেলো পানের বাটা
আপদ বালাই যাক,
অসুখটা যে মন্দ ভীষণ
সুস্থ দেহ থাক।
জোয়ান মৌরি চিবিয়ে খাও
এতেই পাবে সুখ,
স্বাস্থ্য ভালো থাকবে নিশ্চিত
হবে না আর দুখ।
