Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » একফালি চাঁদ || Sibani Gupta

একফালি চাঁদ || Sibani Gupta

মনকাড়া যে একফালি চাঁদ
আকাশ গঙ্গার বুকে,
নয়ন জুড়ায় দেখে সবার
ঈদের পরব সুখে।

মায়ায় ভরা চাঁদের আলোয়
ধরা অরূপ সাজে,
হাজার তারার ঝিলিমিলি
গগন মাঝে রাজে।

খুশির সাড়া জেগেছে আজ
ঈদের খুশির নাচে,
পীর মুমিনের দিওয়ানা মন
রবকে পেতে কাছে।

নতুন জামা পোষাক গায়ে
কচিকাঁচার দলে,
সেমাই নাস্তার খুশবু শুঁকে
খুশিতে মন ঢলে।

জোর কদমে চলছে সবাই
নামাজ আদায় করে,
যাকাত দেবে দু’হাত ভরে
দীন দুখীদের তরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *