ফুটে থাকা একগুচ্ছ তাজা গোলপ,
পাঠিয়েছিলাম তোমায় নির্মল ভোরে,
বলেছিলে গোলাপ তুমি আর চাও না।
গোলাপ দেখার তোমার যে বড্ড ঝোঁক,
পারবে কি না তাকে না দেখে থাকতে!
আমি হই গোলাপ কিংবা সূর্যমুখী,
বলো তাতে কি যায় আসে!
পারবে কি আমার মন বেঁধে রাখতে!
সূর্যমুখীর জন্য অনেক নিয়ম বাঁধা,
সূর্য ডুবলে নিভে যায় তাঁর আকাশের সব তাঁরা।
আঁধার রাতে পারে না সে গোলাপের মতো সাজতে,
অক্লান্ত হাসিতে অপলক দৃষ্টিতে চেয়ে থাকতে!
গোধূলি নামতেই নীরব অভিমান হেসে বলে,
গোলাপ ফুল সাজিয়ে রাখবো না আর ফুলদানিতে ।।
