এই মৌমাছিদের ঘরছাড়া কে করেছে রে
তোরা আমায় ব’লে দে ভাই, ব’লে দে রে॥
ফুলের গোপন পরান-মাঝে নীরব সুরে বাঁশি বাজে–
ওদের সেই সুরেতে কেমনে মন হরেছে রে॥
যে মধুটি লুকিয়ে আছে, দেয় না ধরা কারো কাছে,
সেই মধুতে কেমনে মন ভরেছে রে॥