Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » ইচ্ছেতে রণপা || Asim Das

ইচ্ছেতে রণপা || Asim Das

আমার ইচ্ছেতে রণপা
চলো পাহাড়ে‌ দিই পা
দূরে সাগর অপেক্ষাতে
ক্ষুর লাগাচ্ছি রণপা’তে
কিন্তু অরণ্য যে কাঁদে
মুছে দেবো তমাল ছাদে
নদী চাইছে হতে পাখি
চলো ঢেউ-এ পেখম রাখি
আকাশ চুড়ো দেখছে সব
পুরো পাওয়া কী সম্ভব !

তখন ছেড়েছে রেলগাড়ি
পাহাড় চলো আমার বাড়ি
তখন বইছে স্রোতের সারি
সাগর পরাবো নীল শাড়ি
তখন ঝরেছে ছায়ারা
গাছ হয়ো না বানজারা
তখন ঢেউ ফুলে বানভাসি
নদী খাওয়াবো কূল রাশি
তখন ডেকেছে মেঘ তারায়
আকাশ বৃষ্টি দেবো চারায় ।

এবার ইচ্ছেতে পা গোটাই
সব চাওয়া কী আর পাওয়া-ই !
নটের শেষ মুড়োটি থাক
শুরুর ফোড়নে পাক পাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *