Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » আর মুগ্ধ করো না আমাকে || Asim Das

আর মুগ্ধ করো না আমাকে || Asim Das

নিরুপায় তোমার ফেলে যাওয়া বাতাসের পালে
ভাসতে ভাসতে আমি মুগ্ধ ময়ূরপঙ্খী হয়ে যাই ।

তুমি চোখ তুললেই আমার সমুদ্র স্নান
ঠোঁট নাড়ালেই শরৎশাখায় জ্যোৎস্না পান ।
তোমার হরিনাভি কন্ঠের মাঝদরিয়ায়
আমার নীলপদ্মের গান ,
তোমার হংসধ্বণি হাসির ব্যাটে
ছয় বলে ছত্রিশ রান ।

মুহুর্মুহু ম্যাজিকের মদে আমি
বেগতিক মাতাল হয়েছি ।
আর মুগ্ধ করো না আমাকে
আমি পরজীবী পুতুল- সূত্র হয়ে যাবো !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *