চোর হয়ে রয়েছি এই বাড়িতে
ওদের আচার আচরণে মনে হয় না আমি এই বাড়ির কেউ আমাকে যেন চাকর মনে করে ওরা
আমার ভূমিকার কোন গুরুত্ব নেই এখানে
গুরুত্ব তো আছে অবশ্যই,
ওরা গুরুত্ব দেয় না তাই নেই।
মাঝে মাঝে মনে হয় সকল দায় দায়িত্ব ছেড়ে দিই
মনে হয় এই ঘর সংসার ছেড়ে কোথাও চলে যাই
আবার মনকে বোঝাই আমি দায়িত্ব ছেড়ে দিলে
ওরা ছন্নছাড়া হয়ে পড়বে,
ওদের ভবিষ্যৎ নষ্ট হবে,
এত ভাবনা চিন্তা করার পরেও আমার ঠাই হয় না এই ঘরে সমাজের একটা বড় অংশ আমাকে মেনে নিলেও
আমার পরিবার, বউ বাচ্চা, আত্মীয় পরিজন—
ওরা মানতে পারেনি আজও
যুদ্ধ শেষে ভেবেছিলাম একটু আশার আলো দেখবো ভেবেছিলাম বিকেলের সোনা রোদে মিলনের ছবি আঁকবো তবু আজও পথে পড়ে আছি,
ঘর বাঁধা হলো,
আমার আর বসবাস করা হলো না।।
