আগুনমুখী শত্রু শিরায় , শোণিতগন্ধী সুখ
বরফ বৃষ্টি লুকিয়ে হাড়ে , জ্বালিয়ে খাচ্ছে বুক ।
নিভবো জেনেই ঘর্মশালায় , খাক্ – দুয়ারে পুড়ি
পোড়ার দুঃখ ওড়াচ্ছে ধীর আনন্দ ওম ঘুড়ি ।
শরীর স্রোতে ডুবেই যাবো , সময় সমন কই ?
আধডোবা চাঁদ ভাসিয়ে জোয়ার ভাটাতে থই থই !
শেষ পাহাড়ের নাড়ির বাড়ি , খুঁজছি উপত্যকায়
আড়াল , ধূ ধূ আড়াল খুলেই চকিতে ঢাল বাগায় !
অতৃপ্ত তাপ জমিয়ে যাপন জ্বরের অশ্রুপাতে
জমতে জমতে গলছি , অবাক ফুটছি সুপ্রভাতে ।
