বালির স্রোতে পিছলে ভীষন
গড়িয়ে পড়ছি , জীবন ।
সময় কূপে ঘড়ার মতন
ঘুরছি ঘূর্ণি , জীবন ।
চলতে চলতে ঝুরির চলন
গজিয়ে নিচ্ছি , জীবন ।
একটি শরীর গুললে সৃজন
হাজার মনের দ্রবণ !
টলতে টলতে দৃষ্টি গ্রহণ
গলিয়ে যাচ্ছি , জীবন ।
আঁধার ধোঁয়ায় আলোর চরণ
ফেললে আশার ফলন !
গড়িয়ে কপাল চাঁদের বরণ
খুঁজছি কাজল লগন ,
জাতক জলে জুড়িয়ে জ্বলন
জমিয়ে ফিরছি , জীবন ।
