মেয়েটা বললো, ভালোবাসি।
ছেলেটা বললো,সত্যি?
মুখ বেঁকিয়ে
চোখ পাকিয়ে
মেয়ে বললো , সন্দেহ?
বুকের বাঁ দিক দেখিয়ে
ছেলে বললো , বস।
তারপর সময় যায় বয়ে
ঠিক যেমন
নদী বয়ে যায়।
অকস্মাৎ,
তারপর ভূমিকম্প
ধসে পড়লো পাহাড়,
লক ডাউন
চাকরি গেল তার ।
অন্য গাছে বাসা বাঁধলো পাখি
এক আকাশ শূন্যতা
দিনরাত ছেলেটায়
কেবলই কাঁদায়।
ভালোবাসার গল্পগুলো
কেনো যে হারিয়ে যায়,
কেনো যে এখনও
পাগল মন
বসে থাকে প্রতীক্ষায়
আমি সেটাই বুঝতে পারিনি।
তবুও মানুষ ভালোবাসবে
কেউ এখনো কারুর
কাছে আসবে
হেরে গিয়েও বলবে,
হারিনি।।
